বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
“বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই” — মাওলানা আবদুল জব্বার

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই।

তিনি আজ ১৫ মে জুমাবার সকালে তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি আকরাম হোসাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলাম মানবতার মুক্তি সনদ। মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র আল কুরআন। কুরআনের বিধানই কেবলমাত্র সব বৈষম্য দূর করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামীর মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিল পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির মূলোৎপাটন করে বাংলাদেশকে নতুনভাবে গড়া হবে। এ জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু নির্বাচনের পর ক্ষমতাসীন মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গাদ্দারী করছে, জনগণ এর সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ।

আনোয়ার হোসেন মোল্লা বলেন, পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতিতে রূপগঞ্জে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক এবং প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গোলাগুলির যে ধারা আবার শুরু হয়েছে, তা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এডভোকেট ইসরাফিল হোসাইন বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ আবার রাজপথে নামবে এবং তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।

সম্মেলনের শেষে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার স্থানীয় নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীগণ হচ্ছেন— উপজেলা চেয়ারম্যান: আবদুল মোতালিব ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান: এডভোকেট ইসরাফিল হোসাইন।

কায়েতপাড়া ইউনিয়ন: এড. আবদুস সামাদ মোল্লা
দাউদপুর ইউনিয়ন: কামারুজ্জামান কামাল
মুড়াপাড়া ইউনিয়ন: হাফেজ ফেরদাউসুর রহমান
ভোলাব ইউনিয়ন: এড. রায়হান ইসলাম
ভুলতা ইউনিয়ন: মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031