চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং ১৪ মে ডাকসু কার্যালয়ে এসে ডাকসু নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি ব্যক্তিগতভাবে তিনি বিবাহিত জীবনের জন্য ভিপি সাদিক কাইয়ুম কে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামীকাল থেকে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরে থাকবেন। সফরকালে ডাকসু নেতৃবৃন্দ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থানসমূহ পরিদর্শন করবেন।
আবু জাহেদ ইমন