বখতিয়ার পুর উচ্চ বিদ্যালয় এর বেহাল দশা

বখতিয়ার পুর উচ্চ বিদ্যালয় এর বেহাল দশা

তিন পর্বের ধারাবাহিকতা নিয়ে থাকছেন সাখাওয়াত হাসান বিজয়ের ভিডিও তথ্য চিত্রে।

রাজশাহী দুর্গাপুর বখতিয়ান পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কারণে বেহাল দশা ।

সকাল ১০ টা থেকে বেলা ৪টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও স্কুল চলে বেলা বারোটা পর্যন্ত ।
১২ জন শিক্ষক কর্মরত অবস্থায় আছেন কিন্তু উপস্থিত থাকে মাত্র ৬জন শিক্ষক । কোন ধারণের ছুটি না নিয়েই বিদ্যালয় উপস্থিত থাকে না তারা। একাধিকবার ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না। প্রধান শিক্ষকের সাথে কথা বললে জানা যায় কিছু সংখ্যক শিক্ষক সরকারি কোনো নিয়ম মানতে চায় না প্রধান শিক্ষক একাধিকবার নোটিশ করলেও তারা কোন জবাব প্রদান করেন না ।

ছাত্রছাত্রী বলেন আমাদের শিক্ষক নিয়মিত কোন ক্লাস নেন না তারা নিজের ইচ্ছামত স্কুলে আসেন এবং নিজের ইচ্ছামতন স্কুল থেকে বের হয়ে যান । চা দোকানে আড্ডা মারেন আমাদের কিছু শিক্ষকরা নিয়মিত কোন ক্লাস হয় না। নিয়মিত কোন স্কুলের রুলস রেগুলেশন নাই । ২৪৫ জন ছাত্রছাত্রী থাকলেও উপস্থিত থাকে ১০০ জনের কম ছাত্রছাত্রী ।
শিক্ষকরা স্কুলের নিয়ম না মানলেও নিয়মিত প্রাইভেট পড়ান কিছু শিক্ষক তাদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষাতে কোন নাম্বার দেয় না ।

এবং আরো বলেন কমার্সের শিক্ষক থাকলেও শিক্ষক এর অবহেলায় কারণে ছাত্র-ছাত্রী কমার্স নিতে চান না শুধু শিক্ষকদের অবহেলার কারণে দিনে দিনে রসাতলের দিকে বখতিয়ার পুর উচ্চ বিদ্যালয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page