পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্টির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্তরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হাসান আলী । প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) বেলায়েত হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ ফয়সাল রাব্বি , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, প্রমুখ।
ডাঃ হাসান বলেন, ৭৫০ জন সুফল ভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জনকে ২ টি করে বিতরণ করা হয়।
০১৭১৫৪১২২২৭
৩১/৩/২৬