ঢাবি উপাচার্যের সঙ্গে চায়না স্টাডিজ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে চায়না স্টাডিজ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাট প্রতিনিধি :মো:মুন্না শেখ
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্টার ফর চায়না স্টাডিজ-এর প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমে এবং অপর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর জু শি চেং উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আগামী ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি, এতে বাংলাদেশ ও চীন থেকে বিশেষজ্ঞদের অংশগ্রহণ, বিভিন্ন একাডেমিক সেশন আয়োজন এবং গবেষণা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। এ উপলক্ষে উপযুক্ত বিশেষজ্ঞ মনোনয়ন নিয়েও আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে একাডেমিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
এছাড়া চীন-বাংলাদেশ একাডেমিক বিনিময় কার্যক্রম, তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে ড. লি হোমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page