মনিরামপুর এখন সিন্ডিকেটদের দখলে। কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক দামে বিক্রির অভিযোগ।
আবু জাহেদ ইমন
মনিরামপুর (যশোর) থেকে
৮৯ যশোর ৫ মনিরামপুর বর্তমান সিন্ডিকেটদের দখলে চলে গেছে। জ্বালানি তেলের মাধ্যমে সিন্ডিকেট মাথা চাড়া দেয়। বর্তমান সিন্ডিকেটের থাবা সর্বত্র।
রবিবার মনিরামপুর উপজেলার সদর, রাজগন্জ, খেদাপাড়া, চিনেটোলা, ঢাকুরিয়া, নেহালপুর, মনোহরপুর, গোপালপুর বাজার ঘুরে দেখা গেছে সবকিছুর দাম আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কাঁচা বাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম আকাশছোঁয়া। বেশি বৃদ্ধি পেয়েছে সাংসারিক কাছে ব্যাবহারিত সোয়াবিন তেলে লিটার প্রতি ২০ থেকে ২৫ টাকা, চুলায় ব্যবহারিক গ্যাস সিলিন্ডার প্রতি ৪ থেকে ৫ শত টাকা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাইনি এমন কিছু বাজারে নেই। জ্বালানি তেল পাম্পে লাইন দিয়ে মিলছে ২ শত টাকার, গোপনে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে লিটার প্রতি ৮০ থেকে ৯০ টাকা বেশি দামে। পাম্প কতৃপক্ষ রাতের আঁধারে খুচরা ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিদ্যুৎ এখন যায়না মাঝে মাঝে আসে।
বিভিন্ন জনের সাথে কথা বলে জানাগেছে বর্তমান মনিরামপুর সিন্ডিকেটদের দখলে। সিন্ডিকেট নিজেরা বাজার মূল্য নির্ধারণ করছে। সিন্ডিকেটের পছন্দ মতো দামে বিক্রি হচ্ছে সবকিছু। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি জনমনে নাভিশ্বাস উঠেছে। অনেকেই দোষ চাপানোর চেষ্টা করছে সরকারের উপর।
সরকারকে প্রশাসনের মাধ্যমে বাজার ও বিদ্যুৎ নিয়ন্ত্রণের বিকল্প নেই। অন্যথা সিন্ডিকেট জনগণের কাছে সরকার পচাবে বলে সাধারণ মানুষের ধারণা।