পাঁচবিবিতে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সকাল ৮টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করতে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা বর্ণিল ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সঙ্গীতশিল্পী এম আই মিঠু, পৌর ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম রকি, স্বেচ্ছাসেবক দল পাঁচবিবি পৌর শাখার সদস্য সচিব হাসানুর রহমান রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য এই র্যালির মাধ্যমে পাঁচবিবি উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয়। পরিশেষে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।