বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

পাঁচবিবিতে সমবায় সদস্যদের নিয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পাঁচবিবিতে সমবায় সদস্যদের নিয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমবায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ, মূলধন গঠন, আয় বৃদ্ধি এবং সমবায় সমিতির আইন-বিধিমালা সম্পর্কে ধারণা ও সচেতনতা সৃষ্টি লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় কার্যালয়, পাঁচবিবির আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন, সঞ্চয় বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং সমবায় আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী নিবন্ধক ও জেলা সমবায় অফিসার মহসিন আলী, উপজেলা সমবায় অফিসার মোঃ মোশারফ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। সঠিক ব্যবস্থাপনা ও সদস্যদের সচেতনতা বৃদ্ধি পেলে সমবায় সমিতিগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
জেলা সমবায় কার্যালয়, জয়পুরহাট কর্মশালাটি বাস্তবায়ন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031