৬টি অবৈধ বিক্সফিল্ড ৪ নাম্বার ওয়ার্ডে পরিবেশ বিপর্যয়ের আশাঙ্খা!
নিজস্ব প্রতিবেদন (কক্সবাজার প্রতিনিধি)
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে ৬ টি অবৈধ বিক্সফিল্ড স্হাপন করেন প্রভাব শালী কিছু সিন্ডিকেট। যাঁর কারণে রাস্তা ঘাটের বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তার কাঁদা কারণে গাড়ি ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যাঁর কারণে রাস্তা ঘাটের বেহাল অবস্থা থেকে মুক্তি চাই জনগণ। সরকারি নিয়ম অনুযায়ী ঘর বাড়ি ও স্কুল মাদ্রাসার ৩ কিলোমিটার দূরে ইটের ফিল্ড করার নিয়ম থাকলেও, কোন কিছুরই তোয়াক্কা করছেই না প্রভাব শালী সিন্ডিকেট। ফিল্ডের কারণে অবৈধ কয়লার ধোঁয়ায় ও ধুলোয় মানুষের জীবনের পরিবেশের প্রভাব পড়ছে।যাঁর কারণে সৃষ্টি হচ্ছে মারাত্মক ক্ষতি কারক রোগ। যেমন হার্ডের সমস্যা, ফুসফুসের ক্যান্সার, ব্যারেইন স্টোক, নানা ধরনের চামড়ার ফুসকুড়ি সহ আরও নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে।সিন্ডিকেট প্রভাব শালী হওয়ায় এলাকার সচেতন নাগরিক ও প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। এমতাবস্থায় এলাকাবাসির দাবি প্রশাসনের হস্তক্ষেপ করার মাধ্যমে অবৈধ পরিবেশ বিধ্বংসী ইট ভাটা বন্ধ করা হউক।