Headline :
লক্ষ্মীপুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ মিললে নিয়োগ বাতিল করা হবে : এমপি মোক্তার আলী ঝিকরগাছা হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে সরকারি চার দপ্তর একাই সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। পটুয়াখালীর কলাপাড়ায় বহিষ্কৃত যুবদল সম্পাদক জহির’র ফাঁসি চেয়ে কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাঁচবিবিতে ফুটপাত উচ্ছেদে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কেন্দুয়া ক্লাব এর ৭৮ বছরের নেতৃত্বে এলেন জয়নাল আবেদীন ভূঁঞা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
Notice :
06 Mar 2026, 02:27 am

আইন-আদালত

পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার খাসবাগুড়ী (জিয়ার মোড়) এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে শিশুটি প্রতিবেশী এক শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত মো. আব্দুল গফুর (৫০) কৌশলে শিশুটিকে কোলে করে নিজের বাড়ির গোয়াল ঘরে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা যাচাই করেছি। ভিকটিমের বাবা ছাবিরুল ইসলাম এজাহার করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে।

ওসি আরও জানান, শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

গণমাধ্যম

ফিচার

তথ্যপ্রযুক্তি

রাজনীতি

বরিশাল

সম্পাদকীয়

শিক্ষা

উন্নয়ন

দূর্ঘটনা

Our Like Page