তাড়াশ পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম খান
আলমাহমুদ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম খান। তিনি তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ মানুষের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। ঈদের এই আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এ কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, তাড়াশ পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার সুযোগ পেলে তিনি ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন।
শেষে তিনি ৩ নং ওয়ার্ডবাসীর সার্বিক মঙ্গল, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।