পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার , জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’’ এমন প্রতিপাদ্যে কে সামনে রেখে ভূমিকম্পে করণীয় ও অগ্নিকাণ্ড নিরাপত্তা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ আগত বিভিন্ন স্তরের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, এলজিইডি প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রিপন মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমি সুপারভাইজার জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোঃ শাহ্ আলম, ধরঞ্জী ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, আওলাই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদা বেগম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ আজাদ আলি ও সম্পাদক সজল কুমার সহ অনেকেই।
০১৭১৫৪১২২২৭
১০/৩/২৫