মণিরামপুরে খোঁড়া ড্রেন যেন ম’রণফাঁদ, পড়ে গিয়ে পথচারী আহত

মণিরামপুরে খোঁড়া ড্রেন যেন ম’রণফাঁদ, পড়ে গিয়ে পথচারী আহত

আবু জাহেদ ইমন মণিরামপুর থেকে
​যশোরের মণিরামপুর পৌর শহরের ড্রেনগুলো এখন পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের কাজ চলায় দীর্ঘদিন ধরে ঢাকনা বিহীন ও অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এসব ড্রেনে পড়ে নিয়মিত ঘটছে দুর্ঘটনা।
সর্বশেষ আজ সকালে শহরের ব্যস্ততম এলাকায় একটি উন্মুক্ত ড্রেনে পড়ে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মণিরামপুর বাজারের প্রধান সড়কের পাশে ঢাকনা বিহীন একটি গভীর ড্রেনে পড়ে যান মধ্যবয়সী এক ব্যক্তি। অধিক যানবাহন আর ব্যস্ততম হওয়ায় ড্রেনে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
​স্থানীয়দের অভিযোগ, রাস্তার ড্রেনের কাজ চলায় শহরের অধিকাংশ ড্রেনের ওপর কোনো স্ল্যাব বা ঢাকনা নেই। অনেক জায়গায় ড্রেন নির্মাণ কাজ দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ী আবু হুরায়রা জানান ​”আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি। বিশেষ করে রাতে বা বৃষ্টির সময় এই ড্রেনগুলো মরণফাঁদ হয়ে দাঁড়ায়। ইতিপূর্বে অনেক শিশু ও বয়স্ক মানুষ এখানে পড়ে গিয়ে আহত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কোনো নজর নেই।
​​এ বিষয়ে মণিরামপুর পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ড্রেন সংস্কারের প্রকল্প প্রক্রিয়াধীন আছে। তবে পথচারীদের নিরাপত্তার কথা মাথায় ভেবে সাময়িকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।
​জনদুর্ভোগের চিত্র ​সরেজমিনে দেখা গেছে, মণিরামপুর পৌরশহরের বাজার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ড্রেনের ঢাকনা নেই। এতে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত এসব রাস্তার ড্রেনে ঢাকনা লাগানো এবং সংস্কারের দাবি জানিয়েছেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page