গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর |
গাজীপুরে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে মহানগরীর শিববাড়ী মোড় সংলগ্ন তাজ টাওয়ারের ইউরো বাংলা চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী নিজাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী
মাওলানা ফজলুর রহমান,বায়তুল মাল সম্পাদক,বাংলাদেশ খেলাফত মজলিস
মাও এহসানুল হক,কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। বক্তব্য রাখেন সহ সভাপতি মাও সাদেকুর রহমান হবিগন্জি,
সাংগঠনিক সম্পাদক
মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী,
আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের ওপর আলোকপাত করার পাশাপাশি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, ধর্ম, বর্ণ ও ভিন্নমত নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের উলামায়ে কেরাম ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।