পাঁচবিবিতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ

পাঁচবিবিতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গত দুূদিন আগে আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । এর মধ্যে আলুর ক্ষতি সব চেয়ে বেশি । জমিতে তুলে রাখা আলু এবং উত্তোলনের আগে জমিে থাকা আলু পানিতে ডুবে গেলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েন । এ অবস্হায় পাঁচবিবির জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও আলুর ক্ষয় ক্ষতির বিষয়ে খোঁজ নেয়ার জন্য ১৪ মার্চ শনিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন মাঠে সরেজমিন পরিদর্শন পরিদর্শন করেন ও কৃষকদেরকে পরামর্শ প্রদান করেন । উপজেলা নির্বাহী অফিসারের উপস্হিতিতে কৃষকগণ তাদের সমস্যা তুলে ধরেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন । এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ।

০১৭১৫৪১২২২৭
১৪/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page