বরগুনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

বরগুনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

‎‎মোঃ সোহেল রানা  ( বরগুনা )

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ বরগুনা জেলা পুলিশের আয়োজনে বরগুনা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: অলি উল্লাহ, এমপি, বরগুনা-০১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মান্যবর ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়। এছাড়া আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বরগুনা, সিভিল সার্জন, বরগুনা, নৌ বাহিনীর প্রতিনিধি, বরগুনা জেলার বিভিন্ন সরকারি অফিসের প্রধান, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বরগুনা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ। পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণ এবং সকলের সুখ—শান্তি কামনায় মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page