পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য।

পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য।

সিয়াম আবদুল্লাহ,,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।

বুধবার (১৮ মার্চ) কলাপাড়া উপজেলায় সোহাগ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। রাত ৯ টার দিকে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় তার ভাড়া করা বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বাসায় পাওয়া ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহত সোহাগ গলাচিপা উপজেলার বাসিন্দা বারেক সর্দারের ছেলে বলে জানা গেছে। মৃত সোহাগ বিভিন্ন এলাকায় ফেরি করে মালামাল বিক্রি করতো, সেই সুবাদে দীর্ঘদিন ধরে কলাপাড়ায় বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদঘুটে গন্ধের কারণ খুঁজতে গিয়ে সোহাগ নামের ওই ব্যক্তির ঘরে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির স্ত্রী (শিউলি বেগম) এর উপস্থিতিতে লাশ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আগামীকাল (১৯ মার্চ) ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৮/০৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page