যশোরের মণিরামপুর ঝড়
বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।
আবু জাহেদ ইমন
মনিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা এলাকায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ঝড় ও বৃষ্টির তীব্রতা দেখা গেছে। এই বৈরী আবহাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে।
হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে অনেক স্থানে গাছের ডালপালা ভেঙে পড়ে এবং রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। কৃষিজমির পাকা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়-বৃষ্টির বিদ্যুৎ খুঁটি ভেঙে যাওয়ায়
পারখাজুরা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কালবৈশাখীর প্রথম ঝড় পারখাজুরাতে মোটামুটি দাপট দেখিয়েছে।