আশুগঞ্জে ঐতিহ্যবাহী ফকির বাড়ির বাৎসরিক ওরস ও মিলন মেলা অনুষ্ঠিত

আশুগঞ্জে ঐতিহ্যবাহী ফকির বাড়ির বাৎসরিক ওরস ও মিলন মেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের ৭নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ফকির বাড়িতে প্রতিবছরের ন্যায় এবারও ফাল্গুন মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক মিলন মেলা ও পবিত্র ওরস মোবারক।

প্রায় ২০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত এই দরবার শরীফে শায়িত আছেন হযরত কলিম শাহ ফকির (রহ.)-এর খলিফা ও খেলাফতপ্রাপ্ত হযরত মজিদ শাহ (রহ.)। দীর্ঘদিন ধরে এই মাজার শরীফকে ঘিরে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক আবেগ ও বিশ্বাস গড়ে উঠেছে।

প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তবৃন্দ দরবার শরীফে সমবেত হন। তারা জিয়ারত, মিলাদ মাহফিল, ওয়াজ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দারু মিয়া ফকির এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফাইজুর রহমান ফকির। সার্বিক খাদেম হিসেবে দায়িত্বে আছেন আব্দুর রহমান ফকির, যিনি দরবারের সকল কার্যক্রম তদারকি করেন।

এছাড়াও কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আবুল খায়ের, মোহাম্মদ আনিস, খন্দকার মো. রাসেল মিয়া, মো. লাইস মিয়া, মো. মাজেদ মিয়া, মোহাম্মদ বাহাউদ্দিন, মো. যায়েদ মিয়া ও মো. সানাউল্লাহসহ আরও অনেকে।

ওরস মোবারক উপলক্ষে দরবার প্রাঙ্গণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

দরবারের খাদেম আব্দুর রহমান ফকির জানান, প্রতিবছরের মতো এবারও সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওরস মোবারক সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page