পাঁচবিবিতে অনুমোদন বিহীন তেল বিক্রি করায় জরিমানা

পাঁচবিবিতে অনুমোদন বিহীন তেল বিক্রি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অনুমোদন ছাড়া পেট্রোল বিক্রি করায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে ভ্রাম্যমান আদালতেের মাধ্যমে এক দোকানদার কে ৫শ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। জ্বালানী তেল বিশেষ করে অকটেন পেট্রোলের সংকটের সময় অনুমোদন বিহীন বিক্রি করায় পাঁচবিবি উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন । আজ বুধবার সন্ধ্যায় তেল পাম্প মনিটরিং এর অংশ হিসাবে এ অভিযান করেন। এর আগে তিনি বিকেলে জয়পুরহাট সড়কে চৌধুরী ব্রাদাস ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
এসময় তিনি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং মোটরসাইকেল কাগজপত্র ও হেলমেট প্রদর্শন স্বাদে তেল প্রদান করার জন্য নির্দেশ দেন। তিনি তেল ক্রেতাদের ধৈর্য ও শৃঙ্খলার সাথে তেল গ্রহনের পরামর্শ দেন ।

মোঃ আজাদ আলী
২৫/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page