জয়পুরহাটে জ্বালানি তেল নিতে লাগবে বৈধ কাগজপত্র , হেলমেট

জয়পুরহাটে জ্বালানি তেল নিতে লাগবে বৈধ কাগজপত্র , হেলমেট

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদ ও হেলমেট সহ বৈধ কাগজপত্র বিহীন সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২৯ মার্চ রোববার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সদস্যদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে এ সভায় জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. গোলাম মওলা, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পেট্রোল পাম্প মালিক রাফি চৌধুরী, মেহেদী হাসান প্রমুখ এ বিষয়ে বক্তব্য রাখেন।

সভায় জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সি থেকে তেল নিতে বৈধ কাগজপত্র এবং হেলমেট ব্যতীত জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়। সোমবার থেকে সকল পেট্রোল পাম্পে এসব নিয়ম সম্বলিত ব্যানার টাংগানোর নির্দেশনা প্রদান করা হয় ।

০১৭১৫৪১২২২৭
২৯/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page