পাঁচবিবিতে ধর্ষন মামলার আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্ষনের অভিযোগে শিমিয়ন হাঁসদা সৈকত (২২) নামের এক আদিবাসী যুবককে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ও রংপুর র্যাব- ১৩ ।
র্যাব জানায়, উপজেলার ভীমপুর গ্রামের সুরেন হাঁসদার ছেলে শিমিয়ন হাঁসদা সৈকত ২০২২ সাল থেকে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সুত্র ধরে রংপুর জেলার পীরগন্জ থানা এলাকার উইলিয়াম হেমব্রমের কণ্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে । পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক জায়গায় নিয়ে তাকে ধর্ষন করে । পরে উক্ত মেয়ে তাকে বিয়ের কথা বললে সৈকত ভিডিওতে ধারণ করা অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে গত ১৪ জানুয়ারি মেয়ের পরিবারের লোকজনের অনুপস্থিতিতে তার বাড়িতে পুনুরায় ধর্ষন করতে চায়। এতে সে রাজি না হলে আসামি ভিকটিমের আপত্তিকর ছবি গুলো ফেসবুকে ছড়িয়ে দিবে মর্মে হুমকি প্রদান করে। এরপর গত ৫ মার্চ তারিখে রাতে ভিকটিম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পায় যে, সৈকত তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক অশ্লীল ছবি আপলোড ও আপত্তিকর কথা লিখে ভিকটিমের পরিচিত লোকজনদের নম্বরে ছডিয়ে দেয় । এ বিষয়ে ভিকটিম রংপুর জেলার পীরগঞ্জ থানায় বাদী হয়ে পীরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও শিশু ও নারী নির্যাতন ধারায় মামলা দায়ের করে। ১৭ মার্চ তারিখে ( নং-২৫/৭৮)
মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১৩ সিপিএসসি যৌথ আভিযান চালিয়ে পলাতক শিমিয়ন হাঁসদাকে ভীমপুর এলাকা থেকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
০১৭১৫৪১২২২৭
৩০/৩/২৬