টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৭, আদালতে প্রের
কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর
গাজীপুর, মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬: টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পরোয়ানাভুক্ত আসামি, তিনজন ছিনতাইকারী এবং ১৩ জন সন্দেহভাজন মাদক সেবী রয়েছেন। সবাইকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
মিলন গাজী (ওয়ারেন্টভুক্ত), গুটিয়া, টঙ্গী পশ্চিম, জিএমপি।
এনায়েত হোসেন ওরফে রাজু (২৮), ছিনতাই, ভোগড়া বাইপাস, বাসন থানা, গাজীপুর। মোঃ বাবু (২৬), ছিনতাই, শিবের বাজার, পূবাইল থানা, গাজীপুর। সিফাত (২৫), ছিনতাই, সুতি খালপাড়, যাত্রাবাড়ী থানা, ঢাকা। মেহেদী হাসান দিপু (২১), তিরখি, ত্রিশাল, ময়মনসিংহ। বর্তমান: যাত্রাবাড়ী, ঢাকা।
মঞ্জু (১৮), গোয়ালবাড়ী, কুলাউড়া, মৌলভীবাজার। বর্তমান: উত্তরা ১৪ নং সেক্টর, তুরাগ থানা, ঢাকা। ইয়াছিন আরাফাত (১৮), শান্তির হাট, বাংলাবাজার, ভোলা। বর্তমান: উত্তরা ১৪ নং সেক্টর, তুরাগ থানা, ঢাকা। সুমন মিয়া মোল্লা (১৮), খাটুড়া মধ্যপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান: বড়বাড়ী, গাছা থানা, গাজীপুর।
মোসাদ্দিক (২১), বেলডুকা, হালুয়াঘাট, ময়মনসিংহ। বর্তমান: বড়বাড়ী, গাছা থানা, গাজীপুর। মিজান আলী (২২), মাঝিয়াই, হালুয়াঘাট, ময়মনসিংহ। বর্তমান: বড়বাড়ী (জয় বাংলা রোড), গাছা থানা, গাজীপুর।সাদিক হোসেন (১৮), দৌলতপুর, বেলকুচি, সিরাজগঞ্জ। বর্তমান: ১৪ নং সেক্টর, পাকুড়িয়া, তুরাগ থানা, ঢাকা।নাসির আহম্মেদ শাফিন (২৪), তারগাছ, গাছা থানা, গাজীপুর।শাহিরাজ খান আলিফ (২৩), রাজনগর, ঝালকাঠি। বর্তমান: সাইজ উদ্দিন রোড, দত্তপাড়া, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর। মোঃ সাজ্জাদ হোসেন (২২), গোলারবাজার, নড়িয়া, শরিয়তপুর। বর্তমান: বৌ বাজার, সর্দারবাড়ী রোড, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর। আজিজুল ইসলাম (২০), কুসুমদি, শেরপুর। বর্তমান: কড়াইল বস্তি, বনানী থানা, ঢাকা।ফয়সাল (১৯), উসমান গনি রোড, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর।মোঃ রাকিব (২৮), ভাটিপাড়া বালাসর, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ। বর্তমান: হোসেন মার্কেট, লেদু মোল্লা রোড, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর।
টঙ্গী পশ্চিম থানা সূত্র জানায়, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।