বড়চালা দাখিল মাদ্রাসার মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
মাহামুদুল হাসান মেহেদী
গাজীপুর
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বড়চালা দাখিল মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে মসজিদ কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মসজিদ কমিটি জরুরি বৈঠক করে অভিযুক্ত ইমামকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে এ ঘটনায় এখনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সচেতন মহল মনে করছে, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।