ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ আমজাদ হোসেন, ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ই এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় আইডিয়াল মাদ্রাসার আয়োজনে ধামইরহাটে জেলা পরিষদ ডাক বাংল হলরুমে ২০২৫ সালের বৃত্তি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওাঃ মামুনুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবিলাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ জয়নাল আবেদীন,ফার্শিপাড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মতিউর রহমান, ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ কোরবান আলী( দেলোয়ার),আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি নুরুন নবী রাজা, অত্র মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য নজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছানাউল ইসলাম, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক মোঃ আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর মেহেদী হাসান,অত্র মাদ্রাসার সার্বিক তত্বাবধায়ক মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, পরিচালনা পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ, সহ – সভাপতি মোঃ রেজুয়ান হোসেন,ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ ইউসুফ হোসেন, অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ,প্রিন্ট মিডিয়ার সংবাদিক বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৬ জন ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরিশেষে জয়পুরহাট হতে আগত “উদ্ভাবনী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী “মনোমুগ্ধকর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
মোঃ আমজাদ হোসেন
০১৭১৭৯০৬১০০