কেশবপুরে গরুর দুধে জেলি তেল সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি, দুইজনকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা।

কেশবপুরে গরুর দুধে জেলি তেল সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি, দুইজনকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা।

কেশবপুর যশোর থেকে:-

যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে দুইজনকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের ওই জরিমানা করেন। এ সময় ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ভেরচি গ্রামে একটি চক্র গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুধের কারখানায় র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অপু ঘোষের কারখানায় অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়। এ ছাড়া গোবিন্দ ঘোষের দুধের কারখানায় দুধে পানি মিশিয়ে পরিমাণ বাড়ানো হচ্ছিল। যশোর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে অপু ঘোষকে ২ লাখ টাকা জরিমানা ও দুধে পানি মেশানোর অপরাধে গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স। এ সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page