চকরিয়া থানার সাবেক ওসি জনাব অহিদুর রহমান পিপিএম কক্সবাজারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার

চকরিয়া থানার সাবেক ওসি জনাব অহিদুর রহমান পিপিএম কক্সবাজারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার
তারেকুল ইসলাম শাফিন চকরিয়া উপজেলা প্রতিনিধি

কক্সবাজার জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিক যোগদান করেছেন জনাব মো: অহিদুর রহমান পিপিএম। যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমা।

অদ্য ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: অহিদুর রহমান পিপিএম কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মহোদয়। এরআগে তিনি ৯ এপিবিএন, চট্টগ্রাম কর্মরত ছিলেন।

২০০২ সালে জনাব অহিদুর রহমান পিপিএম চকরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেইসময় তিনি চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করেন। তিনি অপরাধী তথা চোর-ডাকাত সন্ত্রাসী চক্রের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page