বেতাগীতে ইটভাটার অফিস কক্ষ ভাঙচুর ও অর্থ লুৎপাট
মোঃ সোহেল রানা ( বরগুনা )
বরগুনার বেতাগী উপজেলার ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের বদনিখালী এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ইটভাটার অফিস কক্ষ ভাঙচুর ও অর্থ লুৎপাট অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মোহাম্মদ হাসিবুর রহমান অভির মৃধা এর বিরুদ্ধে । ইটভাটা অফিস কক্ষ ভাঙচুর ও অর্থ লুৎপাট করা হাসিবুর রহমান অভি মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা ছেলে । অভিযোগের প্রেক্ষিতে জানা যায় হাসিবুর রহমান অভিসহ মোঃ জাহাঙ্গীর মৃধা ও মোহাম্মদ আমিনুল ইসলাম বাবুল এই বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ইটভাটা অফিস কক্ষ ভাঙচুর ও লুটপাট এর ঘটনার সাথে জড়িত বলে অভিযোগকারী মোহাম্মদ মিরাজ হোসেন জাফর বেতাগী থানায় একটি অভিযোগ দাখিল করেন ।
অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মোহাম্মদ হাসিবুর রহমান অভি কে মুঠোফোনে পাওয়া যায়নি পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা অভিযুক্ত মোহাম্মদ জাহাঙ্গীর মৃধাকে মুঠোফোন দিলে তিনি জানান , আমি আমার স্থান থেকে অনেক দূরে আছি এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিষয়টি এড়িয়ে যান ।
অভিযোগকারী মোহাম্মদ মিরাজ হোসেন জাফর বলেন , ঘটনার দিন আমি আমার নিজ বাসা থেকে কিছুটা সামনে আসতেই আমাকে অভিযুক্ত হাসিবুর রহমান অভি মারার উদ্দেশ্যে এগিয়ে আসলে আমি নিজ রক্ষায় স্থান ত্যাগ করে আমার বসত বিটা অবরুদ্ধ হয়ে থাকি । কয়েকদিন যাবত হাসিবুর রহমান অভি সহ তারা আমার কাছে চাদা দাবি করেন তা দিতে আমি অস্বীকার জানাই এই খোপে তারা আমাকে মারার হুমকি দিয়ে থাকে ।
অভিযোগে উল্লেখ করা হয় যে , বিসমিল্লাহ এন্টারপ্রাইজ অফিস কক্ষ ভাঙ্গচুর ও নগদ আলমারিতে থাকা ২ লক্ষ ১২ হাজার টাকা অর্থ লুট হয়ে যায় ।
প্রত্যক্ষ সাক্ষী মোঃ হানিফ মৃধা জানান , ঘটনা সময় আমি ইটভাটার অফিস কক্ষে ছিলাম এমন অবস্থায় হাসিবুর রহমান অভি এসে মিরাজ হোসেন জাফর কে উচ্চবাচ্য কন্ঠে গালাগালি করে এবং তাকে অফিস কক্ষে খুঁজে না পেয়ে অফিস কক্ষের সামনে থাকা সাইনবোর্ডটি ভাঙার চেষ্টা করে এবং অফিস কক্ষে ঢুকে আলমারিতে থাকা অর্থ নিয়ে আলমারিতে ভাঙচুর করে এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে তাদের নিজস্ব তালা অফিসকক্ষে জুলিয়ে দেয় ।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন অর রশিদ হাওলাদার বলেন, আমি নিজে সরোজমিনা পরিদর্শন করেছি বিষয়টি অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।