ধামইরহাটে পহেলা বৈশাখী উদযাপিত 

ধামইরহাটে পহেলা বৈশাখী উদযাপিত

মোঃ আমজাদ হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে  সকাল সাড়ে ৯ টায় জাতীয় সংগীত ও বাংলা নববর্ষের গানের মধ্যে দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। ইউএনও প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে ও সকলের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা উদ্বোধন, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী সামাজিক নেতৃবৃন্দ,  রাজনৈতিক নেতা-কর্মী, এনজিও কর্মী  সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা প্রশাসনের কার্যক্রমে সমবেত হয় দিবসটি পালনে অংশগ্রহণ করেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page