স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
হামের প্রাদুর্ভাব দমনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ । বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল বলেন, আগামী ২০ এপ্রিল হতে ১১ কার্যদিবস পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে । উপজেলার নির্ধারিত টিকা কেন্দ্র ছাড়াও প্রয়োজনে বিভিন্ন স্হানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামুল্যে ১ ডোজ করে টিকা প্রদান করা হবে । উপজেলায় মোট ২০ হাজার ১২ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে ।
সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট ইপিআই কেন্দ্র থেকে টিকা গ্রহণের জন্য আহবান জানান ।