ধামইরহাটে কারিগরি প্রশিক্ষন সমাপনী ও সনদ বিতরন

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষন সমাপনী ও সনদ বিতরন
মোঃআমজাদ হোসেন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে
কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে। মটস্, কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে ২২ জনকে সেলাই প্রশিক্ষণ ও ২০ জনকে হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হয়। কারিতাস ধামইরহাট   কার্যালয়ে একমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার।  ২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারিতাস কার্যালয়ে প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়াল হাঁসদা। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক শ্রাবণ মজুমদার, অধ্যক্ষ শরিফ উদ্দিন আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেটর এস এম জিল্লুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক শহীদুল ইসলাম, সাংবাদিক মাহফুজ হোসেন প্রমূখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page