
মনিরামপুর টাকা ভাগাভাগির জের, ধানের শীষ + দাড়িপাল্লা শক্তি পরীক্ষা।
আবু জাহেদ ইমন
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে হরিহরনদীর নিলামে মাটি বিক্রির অতিরিক্ত টাকা ভাগাভাগি নিয়ে ধানের শীষ + দাড়িপাল্লার পক্ষের মধ্যে শক্তি পরীক্ষা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন নেতা কর্মী আহত হয়েছে। আহতরা যশোর ও মনিরামপুরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৩০ এপ্রিল রাতে টাকা ভাগাভাগি নিয়ে দু দলের মধ্যে কথা কাটাকাটি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়, শেষ সংঘর্ষে রূপ নেয়। পুলিশের ভূমিকা রহস্যজনক হওয়ায় আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমান উপজেলা সদর বাজার পুলিশের নিয়ন্ত্রণে। নতুন সংঘর্ষের আশংকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
প্রথম রাউন্ডে ধানের শীষের নেতা কর্মী বিজয়ী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
https://shorturl.fm/oOeD1