সারিয়াকান্দি ভূমি নায়েবের একাধিক অবৈধ নামজারী কার্যক্রম স্থগিত চেয়ে মাননীয় জেলা প্রশাসকের নির্দেশ
মোঃ শমসের আলী নিজস্ব প্রতিবেদক
বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সঠিক তথ্য প্রমাণ ছাড়া নামজারীর মিস কেস হোল্ডিং আদেশের কার্যক্রম স্থগিতের জন্য আদেশ প্রদান করেছে মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব শাখা)। অনুলিপি প্রেরণ করা হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কুতুবপুর, সহকারী কমিশনার (ভূমি), সাবরেজিস্টার, সারিয়াকান্দি, বগুড়াকে। জানা যায়, আদালতের ২৯/XIII/২০২৪-২০২৫ (সারিয়াকান্দি) আপিলে জানানো হয়, ভূমি নায়েব ভুয়া ওয়ারিশনে নামজারি করেছেন। উক্ত জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের চেষ্ঠা চলছে ফলে ভূমি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বিধায় ১৩/XIII/২০২৩-২০২৪ (সারিয়াকান্দি) নামজারী আদেশের কার্যক্রম নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জানানো হয়। বিস্তারিত আসিতেছে অনুসন্ধানে।