দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সাখাওয়াত হাসান বিজয়
রাজশাহীর দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস তৈরি করে।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় দুর্গাপুর ডিগ্রি কলেজ আয়োজিত কলেজ মাঠে এইচএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল করলেই চলবে না, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একজন আদর্শ মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, কলেজের শিক্ষকরা যেভাবে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল করিম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা এবং বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়