পাঁচবিবিতে পরিস্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন
মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট ।
“পরিছন্ন পাঁচবিবি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ” জয়পুরহাটের পাঁচবিবিতে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব-স্ব কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
৯ মে শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারাদেশে পরিস্কার পরিছন্নতা রাখার যে নির্দেশনা দিয়েছেন সেই আলোকে এ উপজেলায় স্ব স্ব কর্মস্থল, বাসস্থান পরিস্কার ও পরিছন্নতার মাধ্যমে ডেঙ্গু সহ মশা বাহিত রোগের প্রার্দুভাব থেকে সমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে পারি সই লক্ষ্যে আজকের এই আয়োজন ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়তের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর প্রকৌশলী মারুফ হোসেন , সাংবাদিক ও সুধীবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ । কর্মসূচি শুরুর আগে এক সংক্ষিপ্ত র্যালী পার্ক চত্তর প্রদক্ষিণ করে । এদিকে একই সময়ে পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মোঃ রায়হানের নের্তৃত্বে থানা চত্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় ।
০১৭১৫৪১২২২৭
০৯/৫/২৬