বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মফিজ উদ্দিন মন্ডল আর নেই
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছিটমানিক গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মফিজ উদ্দিন মন্ডল ১১০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি শুক্রবার (৮ মে ২০২৬) রাত ৯টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (৯ মে ২০২৬) বাদ যোহর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব মফিজ উদ্দিন মন্ডল ছিলেন এলাকার একজন সম্মানিত সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তি। তাঁর হাত ধরেই বড়মানিক এলাকায় মসজিদ, মাদ্রাসা এবং বড়মানিক কেরামতিয়া ঈদগাহ ময়দান প্রতিষ্ঠা লাভ করে। সমাজের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।