বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিএনপি’র রাজনীতিকে যতবার বাধা দিয়েছে জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে – খৈয়ম
Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বিএনপি’র রাজনীতিকে যতবার বাধা দিয়েছে জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে – খৈয়ম

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিশ বছর ধরে বিএনপিকে ধ্বংস করতে, বিএনপি’র রাজনীতিকে নস্যাৎ করতে যতবার আক্রমন,হামলা,মামলা করা হয়েছে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে।

তিনি আরও বলেন,আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। বিশ বছর আগে যে শিশুটি জন্মগ্রহণ করেছে আজ সে যুবক। আমরা যারা অনেক আগে জন্ম গ্রহণ করেছি তাদের জীবন থেকে ২০০৬ হতে ২০২৬ পর্যন্ত বিশটি বছর জীবনের সোনালী সময়, গুরুত্বপূর্ণ সময় হারিয়ে গেছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তারা এই সময়কে ফেরত দিতে পারবে না। এ দেশের মানুষ, এই সমাজ একটি নতুন রাজনীতি চাইছে। আমাদেরকে সেই ভাবে এগিয়ে যেতে হবে। এ দেশেকে ধবংশ করতে, পিছিয়ে দিতে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে। আমাদের জাতীয়তাবাদের সকল শক্তিকে কাজে লাগিয়ে এ দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে ব্যবসায় পরিণত করা যাবে না। রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -২ আসনে সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মধুখালীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন।

রবিবার বিকাল ৫ টায় মধুখালী উপজেলা বিএনপি’র আয়োজনে মধুখালী উপজেলা মালটি পারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিনআহমেদ সতেজ এর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্যার সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বর্তমানে সহসভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, মধুখালী পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, মুহম্মদ মিজানুর রহমান,উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,উপজেলা যুবদলের আহবায়ক এস.এম. মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব রায়হান মোল্যা, পৌর ছাত্রদলের আহবায়ক মো. রজব ইসলাম, সদস্য সচিব রেদোয়ান আহমেদ, মধুখালী আইনউদ্দিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. আকরাম হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতাকমী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031