বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ।
Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ।
ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া,
ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো: ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১০ মে ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে গৌরীপুর থানার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো: ইয়াসিন ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। পরে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভিকটিমের বাবা-মা বাড়ি ফিরলে ভিকটিম ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়।

*গ্রেফতার ও আইনি পদক্ষেপ*
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি জানতে পেরে আইনগত ব্যবস্থা নিতে ১১ মে সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে থানায় তথ্য দেন।

সংবাদ পেয়েই গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ১১ মে দুপুর ১টার দিকে অভিযুক্ত মো: ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

*আসামির পরিচয়*
গ্রেফতারকৃত মো: ইয়াসিন (৩০), পিতা- মৃত ইসলাম উদ্দিন, মাতা- শাহানা বেগম, সাং- ঘাটের কোনা, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031