যশোরের মনিরামপুর উপজেলার হৃদয় বিদারক ঘটনার সাক্ষী পথম জিপটি পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। তথ্য সূত্রে জানাগেছে প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ পদ সৃষ্টি করে প্রতি উপজেলায় ১ টি জিপ দেয়। যা উপজেলা চেয়ারম্যান ব্যাবহার করতেন। মনিরামপুরের জিপ নিয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান এস এম লুৎফর রহমান যশোর থেকে জনগণের জন্য ত্রানের চাল আনার সময় রাজারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নি*হ*ত হন। ফলে জিপটি হয় হৃদয় বিদারক ঘটনার সাক্ষী। সর্বশেষ উপজেলা চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আবু মুসা ব্যবহার করেছেন। এর পর জিপটি ব্যবহার হতে দেখা যায়নি। আওয়ামী লীগ সরকার উপজেলা পদ পুনঃ সৃষ্টি করে উপজেলা পদ্ধতি চালু করে নতুন জিপ দেয়। ফলে পুরাতন জিপটি পড়ে থাকে অবহেলা ও অযত্নে। যা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট অংশ নষ্ট হলে হৃদয় বিদারক ঘটনার সাক্ষীর পরিসমাপ্তি হবে। জিপটি দেখলে মনে পড়ে লুৎফর রহমানের কথা। জিপটি অংশ বিশেষ না থাকলে লুৎফর রহমানের নাম জনগণ হারিয়ে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। লুৎফর রহমানের স্মৃতি বিজড়িত জিপটি এ ভাবে পড়ে থাক এটা সাধারণ মানুষের প্রত্যাশা।
আবু জাহেদ ইমন
মনিরামপুর যশোর থেকে