নজরুল ইসলাম মন্ডল বলেছেন, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এই সংসদ সদস্য আক্ষেপ প্রকাশ করে বলেন, অতীতের ভুল-বোঝাবুঝি ও বিগত দিনের নানা ঘটনা ভুলে এখন সময় ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার।
তিনি আরও বলেন, ব্যক্তিগত অভিমান, মতপার্থক্য কিংবা বিভেদকে পেছনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উন্নয়নের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম মন্ডল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই রাজশাহী-৫ আসনকে উন্নয়ন ও সম্ভাবনার একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব।