বিগত দিনের বিরোধী দল এবং ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী এক সুতোয় গাঁথা মালা না পার্থক্য ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে।
একসময় বিরোধী দলের কাজ ছিল বিদেশে যেয়ে দেশের বিরুদ্ধে নালিশ, সহযোগিতা বন্ধের আহ্বান, উন্নয়ন থামানোর চেষ্টা আর সরকারের সমালোচনা করা।
আজকের বাংলাদেশে দেখা মিলল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র।
বর্তমান বিরোধীদল দেশের স্বার্থকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, চিকিৎসা, অবকাঠামো ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করছে।
জাপান সফরে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা তারই একটি উজ্জ্বল উদাহরণ।
৮ মে জাপানের টোকিওতে জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার SHIMADA Tomoki, এমপি’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান, এমপি।
বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি “বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল” প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা কামনা করেন ডাঃ শফিকুর রহমান।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করে জাপান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।
দেশপ্রেম মানে শুধু স্লোগান ব্যানার ফেস্টুনে সিমা বদ্ধ নয়, দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কাজ করাও দেশপ্রেমের অংশ। এটা যারা করে তাঁরাই খাঁটি দেশপ্রেমিক।
আবু জাহেদ ইমন