বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক
Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

​মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, “রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করে যেতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

​মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ এবং শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

রাসিক প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

​মতবিনিময় সভায় রাসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে অভিহিত করা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই গাছের পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করেছি। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।”

​নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে ও সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজ চলছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন নতুন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

​স্বাস্থ্যসেবার সফলতার কথা উল্লেখ করে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে আমরা শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। সিটি করপোরেশনগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। ফলে হাম-রুবেলা টিকাদানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।”

​সভায় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই এই নগরীকে সুন্দরভাবে সাজানো সম্ভব।

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, প্রেসিডিয়াম সদস্য মোঃ সুমন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।

​এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031