বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

মনিরামপুরে ই*য়াবাসহ খানপুর ইউনিয়নে বিএনপি নেতা আ’টক: দল থেকে বহিষ্কার
Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মনিরামপুরে ই*য়াবাসহ খানপুর ইউনিয়নে বিএনপি নেতা আ’টক: দল থেকে বহিষ্কার

আবু জাহেদ ইমন
মনিরামপুর(যশোর)

যশোরের মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নে মা*দকসহ এক বিএনপি নেতাকে আ*টক করেছে পুলিশ। আ*টককৃত ব্যক্তির নাম মোঃ আব্দুস সালাম (৫০)। সে ওই ইউনিয়নের ৪নং (ঘুঘুদাহ-ফেদাইপুর) ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলো।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আব্দুস সালামকে ই*য়াবাসহ হাতেনাতে আ*টক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মা*দক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা*মলা দায়ের করা হয়েছে।

​মা*দকসহ আ*টকের খবর ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় বিএনপি নেতৃত্ব। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং মাদক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে আব্দুস সালামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
​মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়:
​”মাদক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দল ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না।”

​একজন নেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষ ও তৃনমূলের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই বহিষ্কারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং এলাকাকে মাদকযুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031