বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কে র‌্যাবের চেকপোস্ট : সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মজলিশপুরের মিরাজ গ্রেফতার।
Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কে র‌্যাবের চেকপোস্ট : সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মজলিশপুরের মিরাজ গ্রেফতার।

জাহাঙ্গীর আলম
বিশেষপ্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ এর অভিযানে ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর উপজেলার মজলিশপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. মিরাজ মিয়া (২৮)। এসময় তার ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজিও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানতে পারে, বিজয়নগর এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আনা হচ্ছে। পরে রাত ৮টার দিকে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালায়। এসময় সিএনজির ভেতরে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি তা বহন করছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031