বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

এম এস মাহমুদ একাদশ এখন “বগুড়া সিটি ক্লাব” এস এম সালমান হৃদয়, বগুড়া
Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এম এস মাহমুদ একাদশ এখন “বগুড়া সিটি ক্লাব”
এস এম সালমান হৃদয়, বগুড়া
বগুড়ার পরিচিত ফুটবল দল “এম এস মাহমুদ একাদশ” দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় দাপটের সঙ্গে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এমনকি পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন টুর্নামেন্টেও অংশ নিয়ে দলটি ক্রীড়াঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। অসংখ্য দর্শকপ্রিয় ম্যাচ উপহার দিয়ে দলটি ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে।
দলটির প্রতিষ্ঠাতা পরিচালক সুলতান মাহমুদ বর্তমানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ক্রীড়াঙ্গনের একজন সুপরিচিত সংগঠক ও ফুটবলপ্রেমী হিসেবে এলাকায় পরিচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্ট আয়োজন ও অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তিনি নিরলসভাবে কাজ করছেন।
নিজের প্রাণের শহর বগুড়ার প্রতি ভালোবাসা থেকেই “এম এস মাহমুদ একাদশ” এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন করে দলটির নামকরণ করা হয়েছে “বগুড়া সিটি ক্লাব”। এখন থেকে দেশের বিভিন্ন জেলা এবং আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে দলটি “বগুড়া সিটি ক্লাব” নামেই অংশগ্রহণ করবে।
সংশ্লিষ্টরা জানান, নতুন নামের মাধ্যমে বগুড়ার ক্রীড়াঙ্গনকে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে ক্লাবটি। একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি ও ফুটবলের উন্নয়নে কাজ করবে বগুড়া সিটি ক্লাব।
ক্লাবটির কার্যালয় বগুড়ার নিশিন্দারা কারবালা এলাকায় অবস্থিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Popular Post
Last Update

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       
    123
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031