পাঁচবিবিতে ভূমিসেবা মেলা/২৬ অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে “ভূমিসেবা মেলা/২৬” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) পাঁচবিবি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার এবং পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর এবং অনলাইন সেবা বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। এ সময় বক্তারা ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।