সীতাকুণ্ডে ভুমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন
আনোয়ার আজিম সীতাকুণ্ড প্রতিনিধি।
চট্টগ্রাম সীতাকুণ্ড ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আসলাম চৌধুরী ।
মঙ্গলবার( ১৯মে) সকালে সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস চত্বরে এই ভূমি সেবা সপ্তাহে উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই ভূমি সেবা উপলক্ষে ১৯ মে থেকে ২১ শে মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে এই-সেবা চলবে বলেন জানান অনুষ্ঠানের সভাপতি, উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট, ফখরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন,উপজেলা সহকারী ভূমি, আব্দুল আল মামুন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সীতাকুণ্ড ৪আসনের এমপি লায়ন মোঃ আসলাম চৌধুরী,
সভায় আলোচনার মাধ্যমে জানানো হয় যে,ভূমি মন্ত্রণালয়ের উদ্বোগ হলো ভূমি পরিষেবা অটোমেশন সিস্টেম প্রবর্তন, ভূমি সেবা ব্যবস্থাপক অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজের গতিশীলতা বৃদ্ধি করা।
এই ক্ষেত্রে চালু হয়েছে ই- মিউটেশন,অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়,ডিজিটাল রেকর্ড রুম ডাকযোগ খতিয়ান ও ডিজিটাল সার্ভেয়িং ম্যাপিং অনলাইন জলমহাল ইজারা,এবং অনলাইন শুনানি, সিস্টেম, সহ হট লাইনের সেবা,
এছাড়াও ভূমি মালিকদের হয়রানি কমাতে,ই,রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা,স্মার্ট ভূমি,নকশা,স্মার্ট ভূমি পিডিয়া,স্মার্ট ভূমি রেকর্ড সহ স্মার্ট ভূমি সেভা,কেন্দ্র তৈরি করা হয়েছে।
উপজেলা ভূমি কর্মকর্তা বলেন,বর্তমানে গ্রাহকেরা ভূমি অফিসে না এসে অনলাইনে নামজারি সার্টিফাইড মৌজা ম্যাপের আবেদন করতে পারবে,এবং জমির,খাজনাসহ পরিশোধ করা যায়।
নামজারি করার সাথে ম্যাপও খতিয়ান সংশোধন করার লক্ষে সমগ্র বাংলাদেশের প্রায়,১লাখের হাজার বেশি মৌজা ম্যাপেকে ডিজিটাইজড করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ অফিসার,লুতফুর নেছা,কৃষি অফিসার হাবিবুল্লাহ,সাব রেজিস্টার রায়হান হাবিব,বিএনপি’র, আহ্বায়ক ডঃ কমল কদর,বিএনপির সদস্য সচিব মোরসালিন সহ বিভিন্ন সেবা গ্রহীতারা।