মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে

 

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করা হবে। একই সঙ্গে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা হবে এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (তারিখ) দুপুর ৩টায় ভোলার মনপুরা উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন কলাতলী চরে নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন করা হবে। পাশাপাশি চরাঞ্চলে বসবাসরত ভূমিহীন মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে স্থায়ীভাবে জমি বন্দোবস্তের ব্যবস্থা নেওয়া হবে। এতে চরবাসীর জীবনমান উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসমাবেশ শেষে বিএনপি প্রার্থী কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি দরিদ্র ও অসহায় রোগীদের জন্য সিপিপি আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page