জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের হাতে পিতা খুন

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের হাতে পিতা খুন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ও আপন বোন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। কিন্তু পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে নিজ বাড়িতে দেশীয় অস্ত্র বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে পিতা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করে।
এ সময় তার মা ও বোন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় গোলাপ হোসেন। এতে মা ও বোন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে গ্রামবাসী বাড়িতে প্রবেশ করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করে। কালাই থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে । লাশ পোস্টমর্টম করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
০১৭১৫৪১২২২৭
১৪/৩/২৬

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page