বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

মনিরামপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত বক্তারা পারস্পরিক ভ্রাতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page